বিস্ফোরণের পর সাময়িকভাবে বন্ধ থাকে দুবাই বিমানবন্দর

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে শনিবার সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ রাখতে হয় দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে। আন্তর্জাতিক যাত্রী চলাচলের দিক থেকে অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি পরে আবার চালু করা হয়। গালফ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। হামলার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, তাদের ভূখণ্ড থেকে হামলা চালানো না হলে ওই দেশগুলোকে আর লক্ষ্যবস্তু করা হবে না। শনিবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও কুয়েতে হামলার খবর পাওয়া যায়। কুয়েতের জাতীয় তেল কোম্পানি নিরাপত্তাজনিত কারণে তেল উৎপাদন সতর্কতামূলকভাবে কমানোর ঘোষণা দেয়। আমিরাত জানায়, দেশটির দিকে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২০টির বেশি ড্রোন ছোড়া হয়। এর মধ্যে একটি অজ্ঞাত বস্তু দুবাই বিমানবন্দরের কাছে প্রতিরোধ করা হলে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরে সরকার জানায়, প্রতিরোধের পর ধ্বংস

বিস্ফোরণের পর সাময়িকভাবে বন্ধ থাকে দুবাই বিমানবন্দর

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে শনিবার সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ রাখতে হয় দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে। আন্তর্জাতিক যাত্রী চলাচলের দিক থেকে অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি পরে আবার চালু করা হয়।

গালফ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। হামলার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, তাদের ভূখণ্ড থেকে হামলা চালানো না হলে ওই দেশগুলোকে আর লক্ষ্যবস্তু করা হবে না।

শনিবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও কুয়েতে হামলার খবর পাওয়া যায়। কুয়েতের জাতীয় তেল কোম্পানি নিরাপত্তাজনিত কারণে তেল উৎপাদন সতর্কতামূলকভাবে কমানোর ঘোষণা দেয়।

আমিরাত জানায়, দেশটির দিকে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২০টির বেশি ড্রোন ছোড়া হয়। এর মধ্যে একটি অজ্ঞাত বস্তু দুবাই বিমানবন্দরের কাছে প্রতিরোধ করা হলে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরে সরকার জানায়, প্রতিরোধের পর ধ্বংসাবশেষ পড়ে একটি ছোট ঘটনা ঘটলেও এতে কেউ আহত হয়নি।

এর আগে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হামলার সময় বেশ কিছু বিমান দুবাই বিমানবন্দরের আকাশে চক্কর দিচ্ছিল।

পরে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন্স এমিরেটস জানায়, সাময়িক স্থগিতের পর দুবাইয়ে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।

চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি হামলার মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে।

এদিকে সৌদি আরব জানায়, তাদের সেনাবাহিনী প্রিন্স সুলতান এয়ারবেসের দিকে ধেয়ে আসা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শায়বা তেলক্ষেত্রের ওপর উড়ে আসা ১৭টি ড্রোন ধ্বংস করেছে।

কাতারও একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানিয়েছে, আর কুয়েত একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

অন্যদিকে জর্ডান অভিযোগ করেছে, গত এক সপ্তাহে ইরান দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফা হায়ারি এ তথ্য জানান।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow