ঝোড়ো হাওয়ায় বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

ঝোড়ো বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সোয়া ৭টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই নদীতে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। উত্তাল পদ্মায় ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সোয়া ৭টার দিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সবকটি ফেরিকে নিরাপদ স্থানে নোঙর করার নির্দেশ দেয়। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর মোহাম্মদ ভুঁইয়া ফেরি বন্ধের তথ্য নিশ্চিত করে বলেন, নদীতে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই রুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় ২০ থেকে ২৫টি যানবাহন সিরিয়ালে রয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ার পর একবার লোড নিলেই এই জট শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। রুবেলুর রহমান/কেএইচকে/এমএস

ঝোড়ো হাওয়ায় বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

ঝোড়ো বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সোয়া ৭টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই নদীতে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। উত্তাল পদ্মায় ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সোয়া ৭টার দিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সবকটি ফেরিকে নিরাপদ স্থানে নোঙর করার নির্দেশ দেয়। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর মোহাম্মদ ভুঁইয়া ফেরি বন্ধের তথ্য নিশ্চিত করে বলেন, নদীতে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই রুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় ২০ থেকে ২৫টি যানবাহন সিরিয়ালে রয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ার পর একবার লোড নিলেই এই জট শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রুবেলুর রহমান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow