ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি মেক্সিকো-ইকুয়েডরের শেষ ৩২-এর ম্যাচ। বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার বৈরিতার কারণে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।  যদিও দুই দলের খেলোয়াড় ইতোমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং জাতীয় সংগীতের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। মেক্সিকো সিটির জাতীয় স্টেডিয়াম (আজতেকা) চার ঘণ্টারও বেশি সময় আগে থেকেই দর্শকদের উপস্থিতিতে মুখর হতে শুরু করে। বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ আবহাওয়া সতর্কতা জারি করে এবং ম্যাচের সূচি পিছিয়ে দেয়। শুরুর দিকে ম্যাচটি অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও পরে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি এমন ছিল যে, খেলোয়াড়রাও নির্ধারিত সময়ে মাঠে নেমে ওয়ার্ম-আপ করতে পারেননি। তবে পরে দুই দলের খেলোয়াড় মাঠে প্রবেশ করেন এবং জাতীয় সংগীতের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। এখন আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি মেক্সিকো-ইকুয়েডরের শেষ ৩২-এর ম্যাচ। বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার বৈরিতার কারণে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। 

যদিও দুই দলের খেলোয়াড় ইতোমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং জাতীয় সংগীতের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

মেক্সিকো সিটির জাতীয় স্টেডিয়াম (আজতেকা) চার ঘণ্টারও বেশি সময় আগে থেকেই দর্শকদের উপস্থিতিতে মুখর হতে শুরু করে। বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ আবহাওয়া সতর্কতা জারি করে এবং ম্যাচের সূচি পিছিয়ে দেয়।

শুরুর দিকে ম্যাচটি অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও পরে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিস্থিতি এমন ছিল যে, খেলোয়াড়রাও নির্ধারিত সময়ে মাঠে নেমে ওয়ার্ম-আপ করতে পারেননি। তবে পরে দুই দলের খেলোয়াড় মাঠে প্রবেশ করেন এবং জাতীয় সংগীতের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। এখন আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow