ঝড়ে নৌকাডুবি, জাপটে ধরা মা-ছেলের মরদেহ উদ্ধার

ঘুরতে গিয়ে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়েছে একটি ক্রুজ বোট। এরপর মুহূর্তেই ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মা ছেলের মরদেহ রয়েছে। নৌকাডুবির পর সন্তানকে জাপটে ধরা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (০১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের বার্গি ড্যাম এলাকার কাছে নর্মদা নদীতে বৃহস্পতিবার একটি ক্রুজ নৌকা উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা শুক্রবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে। এ সময়দেখা যায়, মা তার চার বছরের ছেলেকে বুকে শক্ত করে জড়িয়ে রেখেছেন। শেষ মুহূর্তে সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেছেন তিনি। এনডিটিভি জানিয়েছে, পরিবারের চার সদস্যকে নিয়ে দিল্লি থেকে তারা এসেছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তবে ওই পরিবারের অন্য দুই সদস্য বাবা ও কন্যা দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। নৌকায় থাকা আরেক ব্যক্তি জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড় শুরু হলে তার স্ত্রী, শাশুড়ি এবং নাতি ‘চোখের পলকে হারিয়ে যান’। তিনি বলেন, নৌকাটি ভারসাম্য হারাতে শু

ঝড়ে নৌকাডুবি, জাপটে ধরা মা-ছেলের মরদেহ উদ্ধার
ঘুরতে গিয়ে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়েছে একটি ক্রুজ বোট। এরপর মুহূর্তেই ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মা ছেলের মরদেহ রয়েছে। নৌকাডুবির পর সন্তানকে জাপটে ধরা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (০১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের বার্গি ড্যাম এলাকার কাছে নর্মদা নদীতে বৃহস্পতিবার একটি ক্রুজ নৌকা উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা শুক্রবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে। এ সময়দেখা যায়, মা তার চার বছরের ছেলেকে বুকে শক্ত করে জড়িয়ে রেখেছেন। শেষ মুহূর্তে সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেছেন তিনি। এনডিটিভি জানিয়েছে, পরিবারের চার সদস্যকে নিয়ে দিল্লি থেকে তারা এসেছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তবে ওই পরিবারের অন্য দুই সদস্য বাবা ও কন্যা দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। নৌকায় থাকা আরেক ব্যক্তি জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড় শুরু হলে তার স্ত্রী, শাশুড়ি এবং নাতি ‘চোখের পলকে হারিয়ে যান’। তিনি বলেন, নৌকাটি ভারসাম্য হারাতে শুরু করে এবং খুব দ্রুত পানি ঢুকতে শুরু করে। তিনি আরও বলেন, কেউ বুঝতেই পারছিল না কী হচ্ছে। চারদিকে চিৎকার করে মানুষ সাহায্যের জন্য কাঁদছিল। আমি মনে করছিলাম, আমি হয়তো আর বাঁচব না। এরপর এক ‘অলৌকিক ঘটনা’ ঘটে বলে জানান তিনি। বলেন, আমি পানির নিচে ছিলাম, বাঁচার চেষ্টা করছিলাম। এমন এক জায়গায় আটকে ছিলাম যেখানে শুধু মাথাটা পানির ওপরে ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম, কিন্তু প্রায় দুই ঘণ্টা আটকে ছিলাম। চারপাশে মৃতদেহ ভেসে যেতে দেখছিলাম। ভাগ্যক্রমে উদ্ধারকারীরা আমাকে খুঁজে পায় এবং আমি বেঁচে যাই। সংবাদ সংস্থা আইএএনএস জানায়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি আছেন। এখন পর্যন্ত আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের  মধ্যে ৫ শিশু রয়েছে। নিখোঁজদের মধ্যে ওই ব্যক্তির পরিবারের সদস্যরাও আছেন। স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল দ্রুত নিখোঁজদের সন্ধানে কাজ করছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow