টাকা নিয়ে বিরোধে তরুণকে পিটিয়ে হত্যা

জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন আকাশ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুলাই) সকালে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শহরের জিগাতলা মুন্সীবাড়ি এলাকার ভাড়াটিয়া আকাশের পরিবারের সঙ্গে বেলটিয়া এলাকার সোমা নামে এক নারীর দীর্ঘদিন ধরে অর্থের লেনদেন ছিল। রোববার সকালে এ নিয়ে আকাশের মায়ের সঙ্গে অভিযুক্ত সোমার বিরোধ হলে আকাশ, ছোট ভাই তিতাস সোমার বাড়িতে যান। এ সময় সোমার স্বামী সোহেল এবং ছেলে সামিনের সঙ্গে আকাশ ও তিতাসের মারামারি হয়। মারধরে আহত আকাশকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বাবা মমিন মিয়া আহত আকাশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকাশের ছোট ভাই তিতাস বলেন, সকালে মা বেলটিয়া বাজারে গেলে সোমা বাজারের ব্যাগ নিয়ে চলে যান। সোমা মায়ের কাছে টাকা চান, অথচ আমরা তাদের কাছে টাকা পাই। আমাদের টাকা না দিয়ে উল্টো তারা টাকা চান। পরে আমি আর ভাই ওদের বাড়িতে গেলে সবাই মিলে আমাদের মারধর করেন। তিত

টাকা নিয়ে বিরোধে তরুণকে পিটিয়ে হত্যা

জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন আকাশ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুলাই) সকালে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের জিগাতলা মুন্সীবাড়ি এলাকার ভাড়াটিয়া আকাশের পরিবারের সঙ্গে বেলটিয়া এলাকার সোমা নামে এক নারীর দীর্ঘদিন ধরে অর্থের লেনদেন ছিল। রোববার সকালে এ নিয়ে আকাশের মায়ের সঙ্গে অভিযুক্ত সোমার বিরোধ হলে আকাশ, ছোট ভাই তিতাস সোমার বাড়িতে যান। এ সময় সোমার স্বামী সোহেল এবং ছেলে সামিনের সঙ্গে আকাশ ও তিতাসের মারামারি হয়। মারধরে আহত আকাশকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বাবা মমিন মিয়া আহত আকাশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশের ছোট ভাই তিতাস বলেন, সকালে মা বেলটিয়া বাজারে গেলে সোমা বাজারের ব্যাগ নিয়ে চলে যান। সোমা মায়ের কাছে টাকা চান, অথচ আমরা তাদের কাছে টাকা পাই। আমাদের টাকা না দিয়ে উল্টো তারা টাকা চান। পরে আমি আর ভাই ওদের বাড়িতে গেলে সবাই মিলে আমাদের মারধর করেন।

তিতাস জানান, সোমা, সোমার স্বামী সোহেল এবং তাদের ছেলে সামিন তাদেরকে বেধড়ক মারধর করেন।

আকাশের বাবা মমিন বলেন, আমরা ওদের কাছে টাকা পাই, টাকা না দিয়ে উল্টো আমার ছেলেকে পিটিয়ে মারল। আমি ন্যায় বিচার চাই।

এদিকে, আকাশের নিহতের খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অভিযুক্ত সোমার পরিবার।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নিহত আকাশের বাড়িতে সরেজমিনে খোঁজ নিয়েছি। আকাশের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow