টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (৭ মে) সকাল পর্যন্ত জেলায় মোট ৯৬৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়৷ এখন পর্যন্ত ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক তথ্যে এসব জানা যায়। জেলা সিভিল সার্জন অফিস জানায়, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, কুমুদিনী হাসপাতালে ১০ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জন এবং ঘাটাইলে ২ জন রোগী ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ৩৯ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ৯৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু জাগো নিউজকে বলেন, হামে আক্রান্ত রোগীকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে৷ আব্দুল্লাহ আল নোমান/

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে বৃহস্পতিবার (৭ মে) সকাল পর্যন্ত জেলায় মোট ৯৬৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়৷ এখন পর্যন্ত ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক তথ্যে এসব জানা যায়।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, কুমুদিনী হাসপাতালে ১০ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জন এবং ঘাটাইলে ২ জন রোগী ভর্তি হয়েছে।

২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ৩৯ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ৯৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু জাগো নিউজকে বলেন, হামে আক্রান্ত রোগীকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে৷

আব্দুল্লাহ আল নোমান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow