টানা পঞ্চম দিন বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলার জেরে নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়ে যাওয়ায় মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ০১টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ৩৭৭ দশমিক ২১ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর আগের সেশনে সোনার দাম চার সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৯১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে, এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে। ফলে তারা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগমুখী সম্পদের দিকে ঝুঁকছেন।

টানা পঞ্চম দিন বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলার জেরে নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়ে যাওয়ায় মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ০১টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ৩৭৭ দশমিক ২১ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর আগের সেশনে সোনার দাম চার সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়।

এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৯১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে, এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে। ফলে তারা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগমুখী সম্পদের দিকে ঝুঁকছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow