টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫৭ শিক্ষার্থী

পাবনার ভাঙ্গুড়ায় টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুমরাডাঙ্গা জামে মসজিদে এ অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে ‘পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন\'। এসময় শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল, স্কুলব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদের দেওয়া হয় কলম ও খাতা। সংগঠন সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। ঘোষণার পর চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ১১৭ জন শিক্ষার্থী এ কার্যক্রমে অংশ নেয়। তাদের মধ্য থেকে ৫৭ জন শিক্ষার্থী টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হয়। তাদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলী আছগার। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও শেখ আল জাবের শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি আবু হাসেম,

টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫৭ শিক্ষার্থী

পাবনার ভাঙ্গুড়ায় টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুমরাডাঙ্গা জামে মসজিদে এ অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে ‘পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন'।

এসময় শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল, স্কুলব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদের দেওয়া হয় কলম ও খাতা।

সংগঠন সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। ঘোষণার পর চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ১১৭ জন শিক্ষার্থী এ কার্যক্রমে অংশ নেয়। তাদের মধ্য থেকে ৫৭ জন শিক্ষার্থী টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হয়। তাদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলী আছগার।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও শেখ আল জাবের শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি আবু হাসেম, হাফিজ উদ্দিন বাহার প্রমুখ।

আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow