টেনিস তারকা জভেরেভের চোখে বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা কতটুকু!

জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভ মনে করছেন, আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলে জার্মানি ভালো করার দারুণ সম্ভাবনা রয়েছে। ফুটবলের প্রতি নিজের ভালোবাসা, বিশ্বকাপ স্মৃতি এবং প্রিয় খেলোয়াড়দের নিয়ে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। টেনিস কোর্টে দেশের জন্য বড় সাফল্য এনে দেওয়া জভেরেভ নিজেই জানেন, আন্তর্জাতিক মঞ্চে জার্মানির হয়ে জেতার অনুভূতি কেমন। কোভিডের কারণে বিলম্বিত টোকিও অলিম্পিক-২০২০ এ পুরুষ এককে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছিলেন, জার্মানির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। তার এই অর্জনের পর অভিনন্দন জানিয়েছিলেন জার্মান ফুটবল কিংবদন্তি বাস্তিয়ান শোয়েনস্টাইগার, যিনি সামাজিক মাধ্যমে জভেরেভের পারফরম্যান্সকে ‘সেন্সেশনাল’ বলে আখ্যা দেন। ফুটবলের বড় ভক্ত জভেরেভ ছোটবেলা থেকেই বায়ার্ন মিউনিকের সমর্থক। তিনি এখন চান, জার্মানির ফুটবল দলও যেন তার পথ অনুসরণ করে বিশ্বমঞ্চে সাফল্য পায়। জভেরেভের মতে, বর্তমান দলটি আগের চেয়ে বেশি সংগঠিত এবং ভারসাম্যপূর্ণ। কোচ হুলিয়ান নাগেলসম্যানের অধীনে দলটি বাছাইপর্ব ভালোভাবেই পার করেছে এবং বিশ্বকাপে গ্রুপ ‘ই’-তে আইভরি কোস্ট, কুরাসাও এবং উকুয়েডরে

টেনিস তারকা জভেরেভের চোখে বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা কতটুকু!

জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভ মনে করছেন, আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলে জার্মানি ভালো করার দারুণ সম্ভাবনা রয়েছে। ফুটবলের প্রতি নিজের ভালোবাসা, বিশ্বকাপ স্মৃতি এবং প্রিয় খেলোয়াড়দের নিয়ে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

টেনিস কোর্টে দেশের জন্য বড় সাফল্য এনে দেওয়া জভেরেভ নিজেই জানেন, আন্তর্জাতিক মঞ্চে জার্মানির হয়ে জেতার অনুভূতি কেমন। কোভিডের কারণে বিলম্বিত টোকিও অলিম্পিক-২০২০ এ পুরুষ এককে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছিলেন, জার্মানির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। তার এই অর্জনের পর অভিনন্দন জানিয়েছিলেন জার্মান ফুটবল কিংবদন্তি বাস্তিয়ান শোয়েনস্টাইগার, যিনি সামাজিক মাধ্যমে জভেরেভের পারফরম্যান্সকে ‘সেন্সেশনাল’ বলে আখ্যা দেন।

ফুটবলের বড় ভক্ত জভেরেভ ছোটবেলা থেকেই বায়ার্ন মিউনিকের সমর্থক। তিনি এখন চান, জার্মানির ফুটবল দলও যেন তার পথ অনুসরণ করে বিশ্বমঞ্চে সাফল্য পায়। জভেরেভের মতে, বর্তমান দলটি আগের চেয়ে বেশি সংগঠিত এবং ভারসাম্যপূর্ণ। কোচ হুলিয়ান নাগেলসম্যানের অধীনে দলটি বাছাইপর্ব ভালোভাবেই পার করেছে এবং বিশ্বকাপে গ্রুপ ‘ই’-তে আইভরি কোস্ট, কুরাসাও এবং উকুয়েডরের বিপক্ষে খেলবে।

জভেরেভ বলেন, ‘আমার মনে হয় জার্মানির ভালো সুযোগ আছে। আগের টুর্নামেন্টগুলোর চেয়ে তারা এবার ভালো খেলবে। দলটি তরুণ হলেও বেশ স্থিতিশীল, এবং আমি বিশ্বাস করি তারা ভালো ফল করবে।’

বিশ্বকাপের প্রতি তার আবেগও বেশ পুরনো। ২০০৬ সালে নিজ শহর হামবুর্গে অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচ সরাসরি দেখে আজীবনের স্বপ্ন পূরণ হয়েছিল তার। সেই স্মৃতি এখনো তাকে নাড়া দেয়।

জার্মানির বিশ্বকাপ ইতিহাসও তাকে অনুপ্রাণিত করে। তার প্রিয় খেলোয়াড়দের তালিকায় রয়েছেন কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান। এছাড়া ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের একাধিক তারকা- লুকাস পোডলস্কি, ম্যানুয়েল ন্যুয়ার, টনি ক্রুস এবং বাস্তিয়ান শোয়েনস্টাইগার তার অনুপ্রেরণার উৎস।

যদিও টেনিস সূচির কারণে জভেরেভ বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি মাঠে বসে দেখতে পারবেন কিনা তা নিশ্চিত নয়, বিশেষ করে যদি তিনি উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পুরোটা খেলতে পারেন। তবুও জানিয়েছেন, বিশ্বকাপের প্রতিটি মুহূর্তই তিনি গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করবেন।

জভেরেভের ভাষায়, ‘বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা চার বছর পরপর আসে এবং অলিম্পিকের বাইরে এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। তাই সবাই এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত থাকে।’

সব মিলিয়ে, জার্মানির নতুন প্রজন্মের দলকে নিয়ে আশাবাদী এই টেনিস তারকা- তার বিশ্বাস, এবার বিশ্বমঞ্চে নিজেদের নতুন করে প্রমাণ করতে পারবে ইউরোপের এই শক্তিধর ফুটবল জাতি।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow