টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসে সহায়তার অভিযোগ
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানায়, রাশিয়ার ফৌজদারি আইনের ২০৫.১ ধারার অধীনে দুরভের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দাবি, রাশিয়ার আইন লঙ্ঘন করে টেলিগ্রাম প্রশাসন এমন বহু চ্যানেল, চ্যাট ও বট অপসারণ করেনি, যেগুলো ইউক্রেনের বিশেষ বাহিনী, সন্ত্রাসী ও উগ্রপন্থি সংগঠনগুলো নাশকতা, সন্ত্রাসী হামলা, গণহত্যা এবং সাইবার জালিয়াতির সমন্বয় ও প্রস্তুতির জন্য ব্যবহার করছে। রুশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রমের ফলে নারী ও শিশুসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এসব অভিযোগে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় দুরভের নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে রাশিয়া। সূত্র: আনাদোলু এজেন্সির
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানায়, রাশিয়ার ফৌজদারি আইনের ২০৫.১ ধারার অধীনে দুরভের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দাবি, রাশিয়ার আইন লঙ্ঘন করে টেলিগ্রাম প্রশাসন এমন বহু চ্যানেল, চ্যাট ও বট অপসারণ করেনি, যেগুলো ইউক্রেনের বিশেষ বাহিনী, সন্ত্রাসী ও উগ্রপন্থি সংগঠনগুলো নাশকতা, সন্ত্রাসী হামলা, গণহত্যা এবং সাইবার জালিয়াতির সমন্বয় ও প্রস্তুতির জন্য ব্যবহার করছে।
রুশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রমের ফলে নারী ও শিশুসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এসব অভিযোগে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় দুরভের নাম অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে রাশিয়া।
What's Your Reaction?