‘টেস্ট ক্রিকেট ভুল ক্ষমা করে না’ আক্ষেপ পাকিস্তান অধিনায়কের

বাংলাদেশ সফরটা দুঃস্বপ্নের মতোই শেষ হলো পাকিস্তানের জন্য। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শান মাসুদের দল। সিলেট টেস্টেও জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ বের করতে পারেনি সফরকারীরা। সিরিজ হার শেষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ স্বীকার করেছেন, টেস্ট ক্রিকেটে ছোট ছোট ভুলই বড় পার্থক্য গড়ে দেয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান বলেন, ‘টেস্ট ক্রিকেটে আপনি যেকোনো ভুলের জন্যই শাস্তি পাবেন। এই ফরম্যাট খুবই কঠিন এবং এখানে সবসময় সেরাদের সেরারাই খেলে। এখানে সহজ কোনো ম্যাচ নেই এবং ফল বের করে আনতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।’ সিলেট টেস্টের দুই ইনিংসেই কিছু সময়ের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল পাকিস্তান। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সেই সুবিধা ধরে রাখতে পারেনি দলটি। বিশেষ করে ব্যাটিং ও ফিল্ডিংয়ে কয়েকটি ভুল শেষ পর্যন্ত বড় ব্যবধান তৈরি করেছে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক। শান মাসুদের ভাষায়, ‘আমার মনে হয়, দল হিসেবে আমাদের সেরাটাই করতে হবে। আমরা নিজেদের ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলাম। আমি হাতে গোনা কয়েকটি টেস্ট ম্যাচের কথাই বলতে পারি, যেখানে আমরা পুরোপুরি প্রতিপক্ষের কাছে হার মেনেছি।’

‘টেস্ট ক্রিকেট ভুল ক্ষমা করে না’ আক্ষেপ পাকিস্তান অধিনায়কের

বাংলাদেশ সফরটা দুঃস্বপ্নের মতোই শেষ হলো পাকিস্তানের জন্য। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শান মাসুদের দল। সিলেট টেস্টেও জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ বের করতে পারেনি সফরকারীরা। সিরিজ হার শেষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ স্বীকার করেছেন, টেস্ট ক্রিকেটে ছোট ছোট ভুলই বড় পার্থক্য গড়ে দেয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান বলেন, ‘টেস্ট ক্রিকেটে আপনি যেকোনো ভুলের জন্যই শাস্তি পাবেন। এই ফরম্যাট খুবই কঠিন এবং এখানে সবসময় সেরাদের সেরারাই খেলে। এখানে সহজ কোনো ম্যাচ নেই এবং ফল বের করে আনতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।’

সিলেট টেস্টের দুই ইনিংসেই কিছু সময়ের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল পাকিস্তান। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সেই সুবিধা ধরে রাখতে পারেনি দলটি। বিশেষ করে ব্যাটিং ও ফিল্ডিংয়ে কয়েকটি ভুল শেষ পর্যন্ত বড় ব্যবধান তৈরি করেছে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক।

শান মাসুদের ভাষায়, ‘আমার মনে হয়, দল হিসেবে আমাদের সেরাটাই করতে হবে। আমরা নিজেদের ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলাম। আমি হাতে গোনা কয়েকটি টেস্ট ম্যাচের কথাই বলতে পারি, যেখানে আমরা পুরোপুরি প্রতিপক্ষের কাছে হার মেনেছি।’

তার মতে, বেশিরভাগ ম্যাচেই পাকিস্তান লড়াইয়ে থেকেছে, কিন্তু শেষটা নিজেদের পক্ষে নিতে পারেনি। টেস্ট ক্রিকেটে টানা পাঁচ দিন একই মানসিকতা ও শৃঙ্খলা ধরে রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

শান বলেন, ‘বাকি প্রায় সব ম্যাচেই আমরা এমন অবস্থানে ছিলাম, যেখান থেকে ভালোভাবে শেষ করতে পারিনি—হোক সেটা বোলিংয়ে বা ফিল্ডিংয়ে। পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে সেটা করে যেতে হয় এবং এই দলটির জন্য সেটাই সবচেয়ে বড় শিক্ষা।'

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow