ট্রল করে আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ট্রল বা অপবাদ দিয়ে সরকারের শিক্ষা উন্নয়নের দায়িত্ব থেকে কাউকে বিচ্যুত করা যাবে না। শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, “আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে কোনো লাভ হবে না। আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবে।” তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এমন মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসবে। সমাজে উসকানিমূলক বক্তব্যের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, “যারা শিক্ষার ভাবনাকে পাশ কাটিয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে সমাজকে বিভ্রান্ত করতে চায়, দেশের তরুণ প্রজন্ম তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দেবে।” এর আগে শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও

ট্রল করে আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ট্রল বা অপবাদ দিয়ে সরকারের শিক্ষা উন্নয়নের দায়িত্ব থেকে কাউকে বিচ্যুত করা যাবে না।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে কোনো লাভ হবে না। আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবে।”

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এমন মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসবে।

সমাজে উসকানিমূলক বক্তব্যের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, “যারা শিক্ষার ভাবনাকে পাশ কাটিয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে সমাজকে বিভ্রান্ত করতে চায়, দেশের তরুণ প্রজন্ম তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দেবে।”

এর আগে শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow