ট্রাকচাপায় নিভে গেল অটোরিকশা চালকের প্রাণ

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় আব্দুল বারেক নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক (৪৫) পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাচালক ঢুলিভিটা থেকে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী মোড়ে অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে যান বারেক। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, ট্রাকচাপায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ৯৯৯ ফোন দেয়। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow