ট্রাকচাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাঁশতলা সড়কের চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মুস্তাকিম একটি ভ্যানে করে বাড়ি ফিরছিল। ওই সময় চৌমুহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করে পুলিশে খবর দেন। পরে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে এবং চালককে হেফাজতে নেয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আটক চালক আল আমিন হোসেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্রাকচাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাঁশতলা সড়কের চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুস্তাকিম একটি ভ্যানে করে বাড়ি ফিরছিল। ওই সময় চৌমুহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করে পুলিশে খবর দেন। পরে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে এবং চালককে হেফাজতে নেয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আটক চালক আল আমিন হোসেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow