ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বিএনপি নেতাসহ দুজন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক আব্দুল হামিদ টাঙ্গাইল মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং আব্দুর রশিদ কালিহাতী উপজেলা এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত রোস্তম আলী সরকারের ছেলে। আব্দুর রশিদ এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী থেকে ছেড়া আসা একটি অটোরিকশা এলেঙ্গার দিকে যাচ্ছিল। একই সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি ট্রাক উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদ ও আব্দুর রশিদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক আব্দুল হামিদ টাঙ্গাইল মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং আব্দুর রশিদ কালিহাতী উপজেলা এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত রোস্তম আলী সরকারের ছেলে। আব্দুর রশিদ এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী থেকে ছেড়া আসা একটি অটোরিকশা এলেঙ্গার দিকে যাচ্ছিল। একই সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি ট্রাক উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদ ও আব্দুর রশিদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম
What's Your Reaction?