ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি পারভেজ, সম্পাদক শাওন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের মুহাম্মদ পারভেজ আকন্দ সভাপতি এবং একই বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আহসানুল ইসলাম শাওন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী জোবায়ের হোসেন জিহাদ। শুক্রবার (১৫ মে) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের পর এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সাবেক সভাপতির অনুপস্থিতে সভাপতিত্ব করেন গত কমিটির সাধারণত সম্পাদক ও বর্তমান সভাপতি মুহাম্মদ পারভেজ আকন্দ ও সঞ্চালনায় ছিলেন বর্তমান কমিটির সদস্য রবিউল ইসলাম।‎ এছাড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্বিবদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু। ‎‎বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও ইসলামি শ্রমিক আন্দোলন রাজশাহী মহানগর সভাপতি মুহাম্মদ হাসান। এসময় রাবি শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এএইচ/জেআইএম

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি পারভেজ, সম্পাদক শাওন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের মুহাম্মদ পারভেজ আকন্দ সভাপতি এবং একই বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আহসানুল ইসলাম শাওন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী জোবায়ের হোসেন জিহাদ।

শুক্রবার (১৫ মে) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের পর এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে সাবেক সভাপতির অনুপস্থিতে সভাপতিত্ব করেন গত কমিটির সাধারণত সম্পাদক ও বর্তমান সভাপতি মুহাম্মদ পারভেজ আকন্দ ও সঞ্চালনায় ছিলেন বর্তমান কমিটির সদস্য রবিউল ইসলাম।‎

এছাড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্বিবদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।

‎বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও ইসলামি শ্রমিক আন্দোলন রাজশাহী মহানগর সভাপতি মুহাম্মদ হাসান। এসময় রাবি শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow