ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোভ্যান চালকের নাম বাদশা মিয়া (৫৫)। তিনি উপজেলার শুভগাছা গ্রামের মৃত কছের শেখের ছেলে। দুর্ঘটনায় আহত বাকি তিনজনকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। কাজিপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাসুদ পারভেজ কালবেলাকে জানান, সকাল ৯টার কিছু পরে পাটাগ্রাম রোডে দুর্ঘটনা ঘটার খবর পাই আমরা। এরপর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত তিনজনকে হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালকের নাম বাদশা মিয়া (৫৫)। তিনি উপজেলার শুভগাছা গ্রামের মৃত কছের শেখের ছেলে। দুর্ঘটনায় আহত বাকি তিনজনকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কাজিপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাসুদ পারভেজ কালবেলাকে জানান, সকাল ৯টার কিছু পরে পাটাগ্রাম রোডে দুর্ঘটনা ঘটার খবর পাই আমরা। এরপর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত তিনজনকে হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
What's Your Reaction?