ট্রাম্পের মত টুপি পরে বিপাকে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা তোরেস
২০২৬ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে স্পেনজুড়ে চলা উদ্যাপনের মাঝেই এক টুপিকে ঘিরে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোলদাতা ফেরান তোরেস। লাল রঙের একটি ক্যাপে লেখা ছিল ‘Make Spain Great Again (স্পেনকে আবার মহান করে তুলি)।’ এই স্লোগানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল পরিচিত ‘Make America Great Again (MAGA)’ স্লোগানের সঙ্গে মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই স্প্যানিশ ফরোয়ার্ড। অবশেষে এ নিয়ে আবারও মুখ খুলতে হয়েছে বার্সেলোনার এই তারকাকে। তিনি দাবি করেছেন, ওই টুপি পরার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। বরং বিশ্বকাপ জিতে স্পেনকে আবার বিশ্বের সেরা হিসেবে দেখার আনন্দ প্রকাশ করতেই এটি ব্যবহার করেছিলেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরান তোরেস বলেন, ‘ওটা ছিল মজার একটি মুহূর্ত। কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে, আমি রাজনীতি সম্পর্কে কিছুই বুঝি না। আমার কাছে বিষয়টি ছিল শুধু স্পেনকে আবার বিশ্বচূড়ায় দেখা, বিশ্বকাপ জেতা। এর সঙ্গে রাজনীতি বা অন্য কিছুর কোনো সম্পর্ক নেই।’ বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদের রাস্তায় জাতীয় দলের
২০২৬ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে স্পেনজুড়ে চলা উদ্যাপনের মাঝেই এক টুপিকে ঘিরে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোলদাতা ফেরান তোরেস। লাল রঙের একটি ক্যাপে লেখা ছিল ‘Make Spain Great Again (স্পেনকে আবার মহান করে তুলি)।’ এই স্লোগানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল পরিচিত ‘Make America Great Again (MAGA)’ স্লোগানের সঙ্গে মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
অবশেষে এ নিয়ে আবারও মুখ খুলতে হয়েছে বার্সেলোনার এই তারকাকে। তিনি দাবি করেছেন, ওই টুপি পরার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। বরং বিশ্বকাপ জিতে স্পেনকে আবার বিশ্বের সেরা হিসেবে দেখার আনন্দ প্রকাশ করতেই এটি ব্যবহার করেছিলেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরান তোরেস বলেন, ‘ওটা ছিল মজার একটি মুহূর্ত। কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে, আমি রাজনীতি সম্পর্কে কিছুই বুঝি না। আমার কাছে বিষয়টি ছিল শুধু স্পেনকে আবার বিশ্বচূড়ায় দেখা, বিশ্বকাপ জেতা। এর সঙ্গে রাজনীতি বা অন্য কিছুর কোনো সম্পর্ক নেই।’
বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদের রাস্তায় জাতীয় দলের বিজয় উৎসবে অংশ নেন ফেরান। সেখানেই তাকে ‘Make Spain Great Again’ লেখা লাল টুপি পরে উৎসবে যোগ দিতে দেখা যায়। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়।
কারণ, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রতীক হয়ে ওঠা ‘Make America Great Again’ স্লোগানের সঙ্গে এর স্পষ্ট মিল রয়েছে। শুধু তাই নয়, স্পেনেও সাম্প্রতিক বছরগুলোতে ডানপন্থী রাজনৈতিক দল ভক্স (Vox) একই ধরনের স্লোগান ব্যবহার করায় অনেকেই এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করেন।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। কেউ কেউ ফেরানের সমালোচনা করেন, আবার অনেকেই মনে করেন এটি নিছক বিশ্বকাপ জয়ের উদ্যাপন ছিল।
বিতর্ক বাড়তে থাকায় এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন স্প্যানিশ ফরোয়ার্ড। তিনি জানান, স্লোগানটির রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।
ফেরানের ভাষায়, ‘আমি জানতাম না এই বাক্যটি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। আমার একমাত্র উদ্দেশ্য ছিল বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপন করা এবং দেখানো যে স্পেন আবার ফুটবলের শীর্ষে ফিরে এসেছে।’
বিশ্বকাপজয়ী স্পেন দলের অন্যতম সদস্য ফেরান তোরেসের এই ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তার উদ্যাপন ছিল শুধুই ফুটবলকে কেন্দ্র করে, কোনো রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য নয়।
আইএইচএস/
What's Your Reaction?