ট্রাম্পের শান্তি পরিকল্পনার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পরিকল্পনা ঘোষণা করলেও ইসরায়েলি হামলা থামেনি। রোববার (২ জুলাই) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা ও আনাদোলু জানায়, গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সৌসি টাওয়ারে একটি আবাসিক ফ্ল্যাটে বিমান হামলায় আবদুল্লাহ আবু তাইফ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম নিহত হন। খান ইউনিসের আল-কারারা এলাকায় আরেকটি হামলায় মাহমুদ আল-হামস, তার স্ত্রী ফাতিমা এবং তাদের ছোট মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় নিজ বাড়িতে হামলায় কামাল আবু মুআইলিক ও তার স্ত্রী হুদা আবু মুআইলিক নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে থাকা দুই ভাইও পৃথক হামলায় প্রাণ হারান। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একজন এবং খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় আরও একজন নিহত হন। এছাড়া গাজা সিটির

ট্রাম্পের শান্তি পরিকল্পনার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পরিকল্পনা ঘোষণা করলেও ইসরায়েলি হামলা থামেনি। রোববার (২ জুলাই) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন, বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা ও আনাদোলু জানায়, গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সৌসি টাওয়ারে একটি আবাসিক ফ্ল্যাটে বিমান হামলায় আবদুল্লাহ আবু তাইফ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম নিহত হন। খান ইউনিসের আল-কারারা এলাকায় আরেকটি হামলায় মাহমুদ আল-হামস, তার স্ত্রী ফাতিমা এবং তাদের ছোট মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় নিজ বাড়িতে হামলায় কামাল আবু মুআইলিক ও তার স্ত্রী হুদা আবু মুআইলিক নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে থাকা দুই ভাইও পৃথক হামলায় প্রাণ হারান। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একজন এবং খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় আরও একজন নিহত হন। এছাড়া গাজা সিটির রেমাল এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলায় দুইজন এবং একটি গাড়িতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। এর আগে শনিবার দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামে ইসরায়েলি হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ বলেন, ওষুধের মজুত ধ্বংস করে চিকিৎসাসেবাকেই যুদ্ধের অস্ত্রে পরিণত করা হচ্ছে। হামলায় দুটি ওষুধ সংরক্ষণাগার পুরোপুরি ধ্বংস এবং আরও দুটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার মাত্র ১৫ মিনিট আগে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর বোমা হামলায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয় এবং নতুন করে বহু মানুষ এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow