“ঠাকুরানী খালের প্রাণ ফিরিয়ে আনা হবে”: জলবায়ু প্রতিমন্ত্রী
মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসন ও সরকারি ঠাকুরানী খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী নিজ হাতে খালের ময়লা-আবর্জনা অপসারণে অংশ নেন। জানা গেছে, খালটির বিভিন্ন অংশে ১১টি স্পট চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা পৌর শহরের প্রাণ হিসেবে পরিচিত ঠাকুরানী খালকে পুনরুদ্ধারে সরকার কাজ শুরু করেছে। প্রথম ধাপে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে খাল খনন, দখলমুক্তকরণ এবং দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, শুধু ঠাকুরানী খাল নয়, শহর ও আশপাশের মৃত প্রায় ও বেদখল হওয়া অন্যান্য খালও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। খাল রক্ষায় স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সু
মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসন ও সরকারি ঠাকুরানী খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী নিজ হাতে খালের ময়লা-আবর্জনা অপসারণে অংশ নেন। জানা গেছে, খালটির বিভিন্ন অংশে ১১টি স্পট চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা পৌর শহরের প্রাণ হিসেবে পরিচিত ঠাকুরানী খালকে পুনরুদ্ধারে সরকার কাজ শুরু করেছে। প্রথম ধাপে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে খাল খনন, দখলমুক্তকরণ এবং দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, শুধু ঠাকুরানী খাল নয়, শহর ও আশপাশের মৃত প্রায় ও বেদখল হওয়া অন্যান্য খালও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। খাল রক্ষায় স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?