‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে চলা বিতর্কে নতুন মোড় এসেছে। তার বিরুদ্ধে জারি করা অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। বুধবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনের পর সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ফেডারেশনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্র শিল্পে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাদার সম্পর্ক বজায় রাখার স্বার্থে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)। গত ২৫ মে রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার আহ্বান জানিয়েছিল এফডব্লিউআইসিই। সংগঠনটির সদস্যদের অভিনেতার নতুন কোনো প্রকল্পে কাজ না করার অনুরোধ করা হয়েছিল। এরপর থেকেই বিষয়টি বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মূলত ফারহান আখতারের প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে, শুটিং শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে প্রকল্পটি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এতে প্রযোজনা প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে এ

‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে চলা বিতর্কে নতুন মোড় এসেছে। তার বিরুদ্ধে জারি করা অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। বুধবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনের পর সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ফেডারেশনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্র শিল্পে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাদার সম্পর্ক বজায় রাখার স্বার্থে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)।

গত ২৫ মে রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার আহ্বান জানিয়েছিল এফডব্লিউআইসিই। সংগঠনটির সদস্যদের অভিনেতার নতুন কোনো প্রকল্পে কাজ না করার অনুরোধ করা হয়েছিল। এরপর থেকেই বিষয়টি বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মূলত ফারহান আখতারের প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে, শুটিং শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে প্রকল্পটি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এতে প্রযোজনা প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং অভিনেতার কাছে ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে।

এদিকে বিরোধ চরমে পৌঁছালে রণবীর সিংও নীরব থাকেননি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২ জুন তিনি এফডব্লিউআইসিইকে আইনি নোটিশ পাঠান।

তবে শুরু থেকেই ‘নিষিদ্ধ’ শব্দটি ব্যবহারের বিরোধিতা করে আসছিলেন এফডব্লিউআইসিইর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত। তার দাবি, সংগঠনটি কখনোই রণবীর সিংকে নিষিদ্ধ করেনি।

অশোক পণ্ডিত বলেন, ‘এফডব্লিউআইসিইর কাউকে নিষিদ্ধ করার ক্ষমতা নেই। আমরা শুধু অসহযোগিতার সিদ্ধান্ত নিতে পারি। কে কার সঙ্গে কাজ করবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত।’

এদিকে পুরো ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়াও। সংগঠনটির মতে, শুটিং শুরুর ঠিক আগে শিল্পী বা কলাকুশলীদের প্রকল্প থেকে সরে দাঁড়ানোর প্রবণতা প্রযোজকদের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এতে শুধু বিনিয়োগই নয়, শত শত টেকনিশিয়ান ও ক্রু সদস্যের জীবিকাও ঝুঁকির মুখে পড়ে।

তবে সব পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোয় আপাতত রণবীর সিংকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের অবসান ঘটেছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow