ডব্লিউটিওর সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে (এমসি১৪) যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আজ মঙ্গলবার ক্যামেরুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।  আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশ নেবেন। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ছয় সদস্যের প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে। সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে। বাণিজ্যমন্ত্রী সম্মেলনের বিভিন্ন সেশন ও পার

ডব্লিউটিওর সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে (এমসি১৪) যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আজ মঙ্গলবার ক্যামেরুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। 

আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশ নেবেন। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

ছয় সদস্যের প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে।

বাণিজ্যমন্ত্রী সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে।

বিশ্ব বাণিজ্য সংস্থার মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশসমূহ বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন।

ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা সম্মেলনে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এনএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow