ডাক্তার দেখাতে গিয়ে চিরতরে থেমে গেল দম্পতির পথচলা

মোটরসাইকেলে ডাক্তার দেখানোর উদ্দেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চিরতরে থেমে গেল এক দম্পতির পথচলা। শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তামিম মিয়া (২৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান তার স্ত্রী শিমলা খাতুন (২২)। ওই দম্পতি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা। নিহত দম্পতির ছয় মাস বয়সি একটি সন্তান রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম মিয়া তার স্ত্রী শিবলীকে নিয়ে মোটরসাইকেলে ডাক্তার দেখানোর উদ্দেশে ফরিদপুর যাচ্ছিলেন। ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই দম্পতি মোট

ডাক্তার দেখাতে গিয়ে চিরতরে থেমে গেল দম্পতির পথচলা

মোটরসাইকেলে ডাক্তার দেখানোর উদ্দেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চিরতরে থেমে গেল এক দম্পতির পথচলা।

শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তামিম মিয়া (২৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান তার স্ত্রী শিমলা খাতুন (২২)।

ওই দম্পতি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা। নিহত দম্পতির ছয় মাস বয়সি একটি সন্তান রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম মিয়া তার স্ত্রী শিবলীকে নিয়ে মোটরসাইকেলে ডাক্তার দেখানোর উদ্দেশে ফরিদপুর যাচ্ছিলেন। ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই দম্পতি মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক তামিম মিয়ার মৃত্যু হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী শিবলীকে নিয়ে যাওয়া হলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow