ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে ৯৬৫ কোটি টাকা নেট মুনাফা অর্জন

ডাচ্-বাংলা ব্যাংক ২০২৫ সালে ৯৬৫ কোটি টাকা নেট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড পাবলিক অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিনিউকেশন ডিভিশন চিফ রিপোর্টার নজরুল ইসলাম এ তথ্য জানান। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২০২৫সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা ২৮ এপ্রিল ২০২৬ তারিখে চেয়ারম্যান মিস সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের জন্য মোট ৩০% লভ্যাংশ (২৫% ক্যাশ ও ৫% স্টক) ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০% (১০% ক্যাশ ও ১০% স্টক)। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯.৯৮ টাকা, যা আগের বছরে ছিল ৪.৯০ টাকা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২.১৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সাল

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে ৯৬৫ কোটি টাকা নেট মুনাফা অর্জন

ডাচ্-বাংলা ব্যাংক ২০২৫ সালে ৯৬৫ কোটি টাকা নেট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড পাবলিক অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিনিউকেশন ডিভিশন চিফ রিপোর্টার নজরুল ইসলাম এ তথ্য জানান।

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২০২৫সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি।

ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা ২৮ এপ্রিল ২০২৬ তারিখে চেয়ারম্যান মিস সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের জন্য মোট ৩০% লভ্যাংশ (২৫% ক্যাশ ও ৫% স্টক) ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০% (১০% ক্যাশ ও ১০% স্টক)।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯.৯৮ টাকা, যা আগের বছরে ছিল ৪.৯০ টাকা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২.১৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫৩.৩৯ টাকা। 

আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও ব্যাংকটি শক্তিশালী অবস্থান প্রদর্শন করেছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) ২০২৫ সালে ১৭.১৩%-এ উন্নীত হয়েছে, ২০২৪ সালে ছিল ১৩.৮৩%; যা রেগুলেটরি নির্ধারিত মানের তুলনায় বেশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow