ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী। এর আগে দুই দফায় সাতদিনের রিমান্ড শেষে আজ আসামি মেজর (অব.) মাঞ্জিল হায়দারকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামির বিরুদ্ধে নতুন করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড দেন। গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তাকে চারদিনের রিমান্ডে পাঠান। এরপর গত সোমবার (১৩ এপ্রিল) আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। মামলার এজাহারে উল্লেখ করা হয়,

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী।

এর আগে দুই দফায় সাতদিনের রিমান্ড শেষে আজ আসামি মেজর (অব.) মাঞ্জিল হায়দারকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামির বিরুদ্ধে নতুন করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড দেন।

গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তাকে চারদিনের রিমান্ডে পাঠান। এরপর গত সোমবার (১৩ এপ্রিল) আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow