ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ারে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রস্তুতির আহ্বান

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেছেন, ডিজিটাল যুগে ইসলাম প্রচার ও জ্ঞানচর্চার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্টচেকিং, ডেটা ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল, অনলাইন ফ্রিল্যান্সিং, কনটেন্ট ডেভেলপমেন্ট, অনলাইন কোর্স চালু এবং ডিজিটাল প্রকাশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারলে মাদ্রাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাইস চ্যান্সেলর বলেন, মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি অভিভাবকের

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ারে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রস্তুতির আহ্বান
মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি বলেছেন, ডিজিটাল যুগে ইসলাম প্রচার ও জ্ঞানচর্চার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্টচেকিং, ডেটা ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল, অনলাইন ফ্রিল্যান্সিং, কনটেন্ট ডেভেলপমেন্ট, অনলাইন কোর্স চালু এবং ডিজিটাল প্রকাশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারলে মাদ্রাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাইস চ্যান্সেলর বলেন, মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধি ও গবেষণামুখী করতে ফাজিল-কামিল পর্যায়ে গবেষণাধর্মী পাঠ, একাডেমিক লেখা এবং জার্নাল প্রকাশে উৎসাহ দিতে হবে। পাশাপাশি আবাসিক হোস্টেলে গ্রুপ স্টাডি ও ডিবেট ক্লাব গঠনের আহ্বান জানান তিনি। সেমিনারে বক্তারা মাদ্রাসা শিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মাদ্রাসা শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিদেশি বিশ্ববিদ্যালয়, কোম্পানি ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমেদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. নেছারুল করীম, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল ইয়াহিয়া মুহাম্মদ মহসিন। সেমিনারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow