ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালাবে ডিএনসিসি

বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ‘বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেওয়ার কথা বলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের প্রস্তুতি নেওয়ার কথাও বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ঢাকার গুলশানে নগরভবনে বিভাগীয় সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষায় বিমানবন্দর সড়ক ও মিরপুরসহ যেসব স্থানে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, সেখানে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে ড্রেন ও খালের পানিপ্রবাহ সচল রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থার প্রধান প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, আসন্ন বর্ষায় এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান চালানো হবে। একই সঙ্গে মশার উৎপত্তিস্থল ধ্বংসের চলমান কার্যক্রম আরও জোরদার করতে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় কোরবানির

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালাবে ডিএনসিসি
বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ‘বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেওয়ার কথা বলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের প্রস্তুতি নেওয়ার কথাও বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ঢাকার গুলশানে নগরভবনে বিভাগীয় সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষায় বিমানবন্দর সড়ক ও মিরপুরসহ যেসব স্থানে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, সেখানে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে ড্রেন ও খালের পানিপ্রবাহ সচল রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থার প্রধান প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, আসন্ন বর্ষায় এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান চালানো হবে। একই সঙ্গে মশার উৎপত্তিস্থল ধ্বংসের চলমান কার্যক্রম আরও জোরদার করতে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত হয়, ডিএনসিসির ১০টি জোনে পৃথক ১০টি মনিটরিং টিম গঠন করা হবে। এছাড়া, বর্ষা মৌসুমে ঢাকা শহরে ব্যাপকহারে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে সংশ্লিষ্ট বিভাগকে সভায় নির্দেশনা দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow