ডেপুটি ম্যানেজার নেবে আকিজ ইলেকট্রনিক্স
আকিজ গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড অপারেশন বিভাগের গ্যাজেট শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আইপিই অথবা সিএসই বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট, অটোক্যাড এবং ইআরপি সিস্টেম যেমন এসএপি বা ওরাকল পরিচালনায় দক্ষ হতে হবে।
আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এবং বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের ঢাকার অফিসে ফুলটাইম কাজ করতে হবে। বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়াও কর্মীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল ইন্স্যুরেন্স, মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট এবং দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুবিধা পাবেন। সাপ্তাহিক দুই দিন ছুটি ভোগ করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানে

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.akijee.com ভিজিট করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং নির্ধারিত লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।