ঢাকার বাতাসে উন্নতি, নেই দূষণের শীর্ষ ২০ শহরের তালিকায়
টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসে ফিরেছে স্বস্তি। দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকে থাকা ঢাকা এবার শীর্ষ ২০-এর বাইরে চলে এসেছে। শনিবার (১ আগস্ট) রাজধানীবাসী তুলনামূলক নির্মল ও সহনীয় বাতাসে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছেন। সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২২তম। এ সময় রাজধানীর বায়ুমানের স্কোর ছিল ৮৪, যা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। শহরটির বায়ুমানের স্কোর ৩২৪। এই স্কোর কিনশাসার বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ২০৭। এই শহরের বাতাসে দূষণ কিছুটা কম থাকলেও বায়ুমানের স্কোর খুবই অস্বাস্থ্যকর। এদিকে টানা বৃষ্টির কারণে বাতাসে ভাসমান ধূলিকণা ও ক্ষতিকর দূষণকারী উপাদানের পরিমাণ কমে যাওয়ায় ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিনের বিভিন্ন সময়ে এই সূচকে ওঠানামা করতে পারে। অন্যদিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ুমানের তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার
টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসে ফিরেছে স্বস্তি। দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকে থাকা ঢাকা এবার শীর্ষ ২০-এর বাইরে চলে এসেছে।
শনিবার (১ আগস্ট) রাজধানীবাসী তুলনামূলক নির্মল ও সহনীয় বাতাসে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছেন। সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২২তম। এ সময় রাজধানীর বায়ুমানের স্কোর ছিল ৮৪, যা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। শহরটির বায়ুমানের স্কোর ৩২৪। এই স্কোর কিনশাসার বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ২০৭। এই শহরের বাতাসে দূষণ কিছুটা কম থাকলেও বায়ুমানের স্কোর খুবই অস্বাস্থ্যকর।
এদিকে টানা বৃষ্টির কারণে বাতাসে ভাসমান ধূলিকণা ও ক্ষতিকর দূষণকারী উপাদানের পরিমাণ কমে যাওয়ায় ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিনের বিভিন্ন সময়ে এই সূচকে ওঠানামা করতে পারে।
অন্যদিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ুমানের তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এছাড়া ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ তালিকায় রয়েছে ভারতের দিল্লি, বাহরাইনের মানামা, ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিব, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সল্ট লেক সিটি ও ডেনভার এবং অস্ট্রিয়ার ভিয়েনা।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এছাড়া ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
What's Your Reaction?