ঢাকার বায়ু আজ আরও বেশি অস্বাস্থ্যকর

গতকালও অস্বাস্থ্যকর অবস্থায় ছিল ঢাকার বায়ু। সেই অবস্থার আরও অবনতি হয়েছে। ফাঁকা নগরীতেও বায়ুর মানের উন্নতি হয়নি। বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (২৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারে তথ্য বলছে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে চীনের বেইজিং। শহরটির দূষণ স্কোর ১৯০ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৮৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা, অর্থাৎ এখানকার বাতাসও আজ অস্বাস্থ্যকর। এরপরই রয়েছে পাকিস্তানের লাহোর, তাদের স্কোর ১৭৫। আরও পড়ুন‘ফাঁকা’ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর আজ বায়ুরদূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকতা। অস্বাস্থ্যকর অবস্থায় থাকা কলকাতার বাতাসের দূষণ স্কোর ১৬৪। আর পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন। এদিকে স্বাস্থ্যকর বায়ুর তালিকায় আজ বিশ্বে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম, তাদের দূষণ স্কোর শূন্য। আর দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার সিডনির স্কোর ৮। দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মা

ঢাকার বায়ু আজ আরও বেশি অস্বাস্থ্যকর

গতকালও অস্বাস্থ্যকর অবস্থায় ছিল ঢাকার বায়ু। সেই অবস্থার আরও অবনতি হয়েছে। ফাঁকা নগরীতেও বায়ুর মানের উন্নতি হয়নি। বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

সোমবার (২৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারে তথ্য বলছে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে চীনের বেইজিং। শহরটির দূষণ স্কোর ১৯০ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৮৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা, অর্থাৎ এখানকার বাতাসও আজ অস্বাস্থ্যকর। এরপরই রয়েছে পাকিস্তানের লাহোর, তাদের স্কোর ১৭৫।

আরও পড়ুন
‘ফাঁকা’ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

আজ বায়ুরদূষণের শীর্ষ শহরগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকতা। অস্বাস্থ্যকর অবস্থায় থাকা কলকাতার বাতাসের দূষণ স্কোর ১৬৪। আর পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন।

এদিকে স্বাস্থ্যকর বায়ুর তালিকায় আজ বিশ্বে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম, তাদের দূষণ স্কোর শূন্য। আর দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার সিডনির স্কোর ৮।

jagonews24

দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow