ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত
ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টায় ঢাকার বাতাসের মান ছিল ২১২ এবং বিশ্বের দূষিত শহরের তালিকায় ২ নম্বরে। তবে ঢাকার মোট মানের চেয়ে অনেক বেশি দূষিত ছিল রাজধানীর কিছু এলাকা। একিউআইয়ের মান অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়; এমন পরিস্থিতি সবার জন্য স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে। এছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে গণ্য করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে পুরো ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। তবে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকে। বৃহস্পতিবার সকালে একটি এলাকার বায়ুমান ৬০০ পার হয়ে গেছে। বায়ুর মান ৩০০ পার হওয়া এলাকার সংখ্যা ৬। ভয়ানক দূষণ আছে এসব এলাকায়। এসব এলাকায় যেতে বা যারা এসব এলাকা
ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টায় ঢাকার বাতাসের মান ছিল ২১২ এবং বিশ্বের দূষিত শহরের তালিকায় ২ নম্বরে। তবে ঢাকার মোট মানের চেয়ে অনেক বেশি দূষিত ছিল রাজধানীর কিছু এলাকা।
একিউআইয়ের মান অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়; এমন পরিস্থিতি সবার জন্য স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে। এছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে গণ্য করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে পুরো ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। তবে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকে।
বৃহস্পতিবার সকালে একটি এলাকার বায়ুমান ৬০০ পার হয়ে গেছে। বায়ুর মান ৩০০ পার হওয়া এলাকার সংখ্যা ৬। ভয়ানক দূষণ আছে এসব এলাকায়। এসব এলাকায় যেতে বা যারা এসব এলাকায় থাকছেন, তাদের অবশ্যই মাস্ক পরাসহ কিছু নিয়ম মেনে চলতে হবে। পুরো নগরীর বায়ুই আজ ‘খুব অস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে নয়টার দিকে বায়ুদূষণে শীর্ষে ছিল মিরপুরের সাগুফতা এলাকা। এ এলাকার বায়ুমান ৬০৭। এরপর যথাক্রমে আছে দক্ষিণ পল্লবী (৬০৩), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (৫৯৮), ইস্টার্ন হাউজিং (৫১৯), গুলশান লেক পার্ক (৫১৬) এবং গুলশানের বে’জ এইজ ওয়াটার (৩১৬)।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।
What's Your Reaction?