ঢাকায় পাঠাতে নছিমনে করে স্টেশনে আসছে গরু
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে ইঞ্জিনচালিত নছিমনে করে আনা হচ্ছে কোরবানির গরু। এসব গরু ক্যাটল ট্রেনে করে পাঠানো হবে ঢাকায়। শুক্রবার (২২ মে) দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে খামারিরা গরু নিয়ে স্টেশনে ভিড় করতে শুরু করেন। স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টায় ইসলামপুর স্টেশন থেকে প্রথম বিশেষ ক্যাটল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ ট্রেনে প্রায় ৪০০টি গরু পরিবহন করা হবে। স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ছোট-বড় নছিমন, ভ্যান ও অন্যান্য স্থানীয় যানবাহনে করে গরু নিয়ে আসছেন খামারিরা। ট্রেনে কম খরচে নিরাপদে পশু পরিবহনের সুযোগ থাকায় এবার গরু ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে পরিচালিত তিনটি বিশেষ ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ রাখা হয়েছে। এসব ওয়াগনের মাধ্যমে অন্তত এক হাজার ২০০ গরু ঢাকায় পরিবহন করা সম্ভব হবে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। সে হিসেবে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে গড়ে প্রায় ৫০০ টাকা। এ বিষয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া জাগো নিউজকে বলেন, ‘ব্যাপক চাহিদার কারণে ইসলামপুর
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে ইঞ্জিনচালিত নছিমনে করে আনা হচ্ছে কোরবানির গরু। এসব গরু ক্যাটল ট্রেনে করে পাঠানো হবে ঢাকায়।
শুক্রবার (২২ মে) দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে খামারিরা গরু নিয়ে স্টেশনে ভিড় করতে শুরু করেন।
স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টায় ইসলামপুর স্টেশন থেকে প্রথম বিশেষ ক্যাটল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ ট্রেনে প্রায় ৪০০টি গরু পরিবহন করা হবে।
স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ছোট-বড় নছিমন, ভ্যান ও অন্যান্য স্থানীয় যানবাহনে করে গরু নিয়ে আসছেন খামারিরা। ট্রেনে কম খরচে নিরাপদে পশু পরিবহনের সুযোগ থাকায় এবার গরু ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে পরিচালিত তিনটি বিশেষ ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ রাখা হয়েছে। এসব ওয়াগনের মাধ্যমে অন্তত এক হাজার ২০০ গরু ঢাকায় পরিবহন করা সম্ভব হবে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। সে হিসেবে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে গড়ে প্রায় ৫০০ টাকা।
এ বিষয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া জাগো নিউজকে বলেন, ‘ব্যাপক চাহিদার কারণে ইসলামপুর থেকে পরিচালিত সব ওয়াগনের বুকিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের প্রথম ক্যাটল ট্রেন কোনো সমস্যা না থাকলে বিকেল সাড়ে তিনটায় ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।’
হৃদয় আহম্মেদ/এসআর/এএসএম
What's Your Reaction?