ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন থানায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ডিএমপির রমনা বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৫০ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬৪ জন, সিটিটিসি একজন ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করে। আরও পড়ুন মেয়ের কর্মস্থল থেকে শুরু, নাকের তিলে শেষ: যেভাবে গ্রেফতার মেজর মোজাফফর এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি-চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, অটোরিকশার চারটি ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি। কেএসআর/

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন থানায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন ডিএমপির রমনা বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৫০ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬৪ জন, সিটিটিসি একজন ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি-চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, অটোরিকশার চারটি ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow