ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনে ভোট ১২.৭ শতাংশ

দীর্ঘ বিরতির পর শুরু হওয়া ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের প্রথম দিনে ২৭৫৯ জন আইনজীবী ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ১২.৭ শতাংশ। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়, যা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিনি আশা প্রকাশ করেন, দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে। সমিতির সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার রয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নিল প্যানেল ও জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে। নিল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন। এছাড়া বিভিন্ন পদে আটজন স্বতন্ত্র প্রার্থীও রয়

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনে ভোট ১২.৭ শতাংশ

দীর্ঘ বিরতির পর শুরু হওয়া ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের প্রথম দিনে ২৭৫৯ জন আইনজীবী ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ১২.৭ শতাংশ। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়, যা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিনি আশা প্রকাশ করেন, দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে।

সমিতির সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার রয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নিল প্যানেল ও জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে।

নিল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন। এছাড়া বিভিন্ন পদে আটজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

প্রতি বছরের নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। প্রায় ১৪ মাস পর নির্বাচন হওয়ায় আইনজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। আদালত প্রাঙ্গণে আগে থেকেই জমে উঠেছিল প্রচারণা।

এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থি কোনো প্যানেল অংশ নিচ্ছে না, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার পর ভোট গণনা শুরু হবে এবং এর মাধ্যমেই নির্ধারিত হবে ঢাকা আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব।

এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow