ঢাকা কলেজ ছাত্রদল সদস্য সচিবের আবেগঘন স্ট্যাটাস
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন। স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছেন, নিজ দলের পক্ষ থেকেই তার খোঁজখবর নেওয়া হয় না। পাশাপাশি জুলাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শারীরিক ও মানসিক কষ্টের কথাও তুলে ধরেছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন মিল্লাদ হোসেন। স্ট্যাটাসে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব লেখেন, ‘আজকে আমার কাছের এক ছোট ভাই আমাকে বলছে ভাই আমি যদি আপনার মতো জুলাইয়ে এত গুরুতর আহত হতাম (গুলিবিদ্ধ) তাহলে আমি আজকে বাংলাদেশের জুলাইয়ের মহানায়ক হইতাম, আমি তাৎক্ষণিক মুচকি হাসি দিয়ে প্রসঙ্গ এড়িয়ে গেলাম এবং মনে মনে চিন্তা করলাম সে আমাকে কি বলল অথচ যে দলের কর্মী আমি সে দলই আমাদের খোঁজখবর রাখে না।’ তিনি দাবি করেন, ঢাকা শহরে ছাত্রদলের যে কজন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম, কিন্তু দল তাদের যথাযথভাবে দেখভাল করছে না। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গত বছরের ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিকবার সাক্ষাতের চেষ্টা কর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন। স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছেন, নিজ দলের পক্ষ থেকেই তার খোঁজখবর নেওয়া হয় না। পাশাপাশি জুলাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শারীরিক ও মানসিক কষ্টের কথাও তুলে ধরেছেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন মিল্লাদ হোসেন।
স্ট্যাটাসে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব লেখেন, ‘আজকে আমার কাছের এক ছোট ভাই আমাকে বলছে ভাই আমি যদি আপনার মতো জুলাইয়ে এত গুরুতর আহত হতাম (গুলিবিদ্ধ) তাহলে আমি আজকে বাংলাদেশের জুলাইয়ের মহানায়ক হইতাম, আমি তাৎক্ষণিক মুচকি হাসি দিয়ে প্রসঙ্গ এড়িয়ে গেলাম এবং মনে মনে চিন্তা করলাম সে আমাকে কি বলল অথচ যে দলের কর্মী আমি সে দলই আমাদের খোঁজখবর রাখে না।’
তিনি দাবি করেন, ঢাকা শহরে ছাত্রদলের যে কজন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম, কিন্তু দল তাদের যথাযথভাবে দেখভাল করছে না।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গত বছরের ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিকবার সাক্ষাতের চেষ্টা করেও সুযোগ পাননি। এ জন্য তিনি ছাত্রদলের বিভিন্ন শীর্ষ নেতার দ্বারস্থ হলেও কোনো ফল পাননি বলে দাবি করেন।
নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে মিল্লাদ হোসেন বলেন, ‘আপাতত আমার মহানায়ক হওয়া লাগবে না। আমি পরিপূর্ণ সুস্থ হতে চাই ভাই। আমি জুলাইয়ে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে রাতে ভালো করে ঘুমাতে পারি না।’
What's Your Reaction?