ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোটি টাকার ইয়াবাসহ আটক ১

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আটক ওই ব্যক্তির নাম রোবেল। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে রোবেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। আরও পড়ুন কোটি টাকার ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার দুই দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্র

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোটি টাকার ইয়াবাসহ আটক ১

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আটক ওই ব্যক্তির নাম রোবেল।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে রোবেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow