ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে ৮ শতাধিক পুলিশ মোতায়েন

ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। তবে যানবাহনের চাপ বাড়লেও এখনো স্বস্তির খবর-মহাসড়কে তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ে। যানজট নিরসনে টাঙ্গাইল জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের প্রায় ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ২৪ ঘণ্টা তিন শিফটে কাজ করছেন, যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন থাকে। পুলিশ জানায়, সোমবার বিকেলে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সামনে গার্মেন্টস ছুটি শুরু হলে চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭শ’ টাকা। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম জানান, যানজট এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন,

ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে ৮ শতাধিক পুলিশ মোতায়েন

ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। তবে যানবাহনের চাপ বাড়লেও এখনো স্বস্তির খবর-মহাসড়কে তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ে।

যানজট নিরসনে টাঙ্গাইল জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের প্রায় ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ২৪ ঘণ্টা তিন শিফটে কাজ করছেন, যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন থাকে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সামনে গার্মেন্টস ছুটি শুরু হলে চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭শ’ টাকা।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম জানান, যানজট এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদযাত্রায় বড় ধরনের কোনো যানজট হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow