ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনা: নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত, আহত ৩

ঢাকা-মাওয়া মহাসড়কে সড়কের নিরাপত্তায় থাকা এন-৮ সদস্যদের পেট্রোল কার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সদস্য। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেননি কোরিয়া এক্সপ্রেসওয়ে পেট্রোল ম্যানেজার আমিনুর রহমান।বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকামুখী লেনে এন-৮ সদস্যরা পেট্রোল কার নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৩-১১১১) একটি যাত্রীবাহী বাস পেট্রোল কারটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে গাড়িতে থাকা ছয়জন সদস্যের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত এবং চারজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক হাসাড়া হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন।হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁদের টিম উদ্

ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনা: নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত, আহত ৩

ঢাকা-মাওয়া মহাসড়কে সড়কের নিরাপত্তায় থাকা এন-৮ সদস্যদের পেট্রোল কার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সদস্য। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেননি কোরিয়া এক্সপ্রেসওয়ে পেট্রোল ম্যানেজার আমিনুর রহমান।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকামুখী লেনে এন-৮ সদস্যরা পেট্রোল কার নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৩-১১১১) একটি যাত্রীবাহী বাস পেট্রোল কারটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে গাড়িতে থাকা ছয়জন সদস্যের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত এবং চারজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক হাসাড়া হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁদের টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় ঘাতক গোল্ডেন লাইন বাসটি জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow