ঢাবির নবীন শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসন চায় ছাত্র ফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে নতুন হল নির্মাণ এবং সাময়িকভাবে আবাসন বৃত্তি চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২০ এপ্রিল) শাখার সদস্য রাজেকুজ্জামান জুয়েলের সই করা এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের ভর্তি, বিভাগ ও হল বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো অধিকাংশ শিক্ষার্থী আসন পাননি। এরই মধ্যে ক্লাস শুরু হয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী ঢাকায় এসে আবাসন সংকটে পড়েছেন। সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী যৌথ বিবৃতিতে বলেন, ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আবাসনের বিষয়টি নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসনের যথাযথ প্রস্তুতির অভাবে আসন বরাদ্দে বিলম্ব হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে এ সংকট আরও তীব্র। তারা বলেন, দ্রুত আসন বরাদ্দ নিশ্চিতের পাশাপাশি আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের উদ্যোগ নিতে হব

ঢাবির নবীন শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসন চায় ছাত্র ফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে নতুন হল নির্মাণ এবং সাময়িকভাবে আবাসন বৃত্তি চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ এপ্রিল) শাখার সদস্য রাজেকুজ্জামান জুয়েলের সই করা এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের ভর্তি, বিভাগ ও হল বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো অধিকাংশ শিক্ষার্থী আসন পাননি। এরই মধ্যে ক্লাস শুরু হয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী ঢাকায় এসে আবাসন সংকটে পড়েছেন।

সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী যৌথ বিবৃতিতে বলেন, ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আবাসনের বিষয়টি নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসনের যথাযথ প্রস্তুতির অভাবে আসন বরাদ্দে বিলম্ব হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে এ সংকট আরও তীব্র।

তারা বলেন, দ্রুত আসন বরাদ্দ নিশ্চিতের পাশাপাশি আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের উদ্যোগ নিতে হবে। যেসব শিক্ষার্থী আসন পাবে না, তাদের জন্য সাময়িক সমাধান হিসেবে আবাসন বৃত্তির ব্যবস্থা করার দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে প্রশাসনিক তদারকির অভাবে আবাসন সংকটকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীদের গণরুম ও গেস্টরুমে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করা হতো, এমনকি নির্যাতনের ঘটনাও ঘটতো। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সেই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না।

নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল কর্তৃপক্ষ ও ডাকসুর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের অপসংস্কৃতির পুনরুত্থান রোধ করা জরুরি। একই সঙ্গে গণরুম-গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

এফএআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow