ঢাবির মাঠ উন্নয়নে আর্থিক সহায়তা, অনুদান নয়

জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছিল বিসিবি। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের অনুরোধে এটি করা হলেও বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কাউন্সিলরও গণমাধ্যমে মন্তব্য করেছিলেন। বিসিবি জানাচ্ছে, এটি কোনো সাধারণ অনুদান নয়; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ বোর্ডের বিভিন্ন খেলার জন্য ব্যবহৃত হয়, তাই মাঠ উন্নয়নের উদ্দেশ্যে এই অর্থ দেওয়া হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেন। মিরপুরে এক প্রশ্নের উত্তরে বিসিবির এই পরিচালক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মাঠ আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। বর্তমানে সেই ব্যবহারের চুক্তিটি নবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আমরা তাদের কিছু আর্থিক সহযোগিতা দিচ্ছি। এর বিনিময়ে ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ওই মাঠে খেলার সুযোগ পাব—এ ধরনের একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।’  বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিসিবি সেরকম ব্যবহার উপযোগী মাঠ পেলে সংস্কারে অর্থ দিতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়কেও আমরা সাহায্য করতে পারব না, তা তো না। আমা

ঢাবির মাঠ উন্নয়নে আর্থিক সহায়তা, অনুদান নয়
জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছিল বিসিবি। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের অনুরোধে এটি করা হলেও বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কাউন্সিলরও গণমাধ্যমে মন্তব্য করেছিলেন। বিসিবি জানাচ্ছে, এটি কোনো সাধারণ অনুদান নয়; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ বোর্ডের বিভিন্ন খেলার জন্য ব্যবহৃত হয়, তাই মাঠ উন্নয়নের উদ্দেশ্যে এই অর্থ দেওয়া হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেন। মিরপুরে এক প্রশ্নের উত্তরে বিসিবির এই পরিচালক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মাঠ আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। বর্তমানে সেই ব্যবহারের চুক্তিটি নবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আমরা তাদের কিছু আর্থিক সহযোগিতা দিচ্ছি। এর বিনিময়ে ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ওই মাঠে খেলার সুযোগ পাব—এ ধরনের একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।’  বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিসিবি সেরকম ব্যবহার উপযোগী মাঠ পেলে সংস্কারে অর্থ দিতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়কেও আমরা সাহায্য করতে পারব না, তা তো না। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে, তাদের মাঠ সমস্যা আছে। ওদের মাঠ যদি আমরা ব্যবহার করি। তাহলে তো করে দেব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow