ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে জমে থাকা পানিতে বড় একটি মাগুর মাছ ধরা পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই স্থানে আরও দুটি মাগুর মাছ দেখা গেছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, 'কিছুক্ষণ আগেই সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে জমে থাকা পানি থেকে বড় একটি মাগুর মাছ ধরলেন হলের স্টাফ রিপন ভাই। আরও দুইটি মাগুর দেখা গেছে। মাছ ধরতে চাইলে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব হলখ্যাত সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে চলে আসুন।' তিনি আরও লেখেন, 'নিজের চোখে দেখার আগে আমিও প্রথমে বিশ্বাস করি নাই।' টানা বর্ষণের কারণে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পানি জমে রয়েছে। এরই মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে মাগুর মাছ পাওয়া যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে আশপাশের কোনো জলাশয় থেকে মাছগুলো ভেসে এসে থাকতে পারে বলে ধারণা হলটির শিক্ষার্থীদের। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেল

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে জমে থাকা পানিতে বড় একটি মাগুর মাছ ধরা পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই স্থানে আরও দুটি মাগুর মাছ দেখা গেছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, 'কিছুক্ষণ আগেই সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে জমে থাকা পানি থেকে বড় একটি মাগুর মাছ ধরলেন হলের স্টাফ রিপন ভাই। আরও দুইটি মাগুর দেখা গেছে। মাছ ধরতে চাইলে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব হলখ্যাত সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে চলে আসুন।' তিনি আরও লেখেন, 'নিজের চোখে দেখার আগে আমিও প্রথমে বিশ্বাস করি নাই।' টানা বর্ষণের কারণে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পানি জমে রয়েছে। এরই মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে মাগুর মাছ পাওয়া যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে আশপাশের কোনো জলাশয় থেকে মাছগুলো ভেসে এসে থাকতে পারে বলে ধারণা হলটির শিক্ষার্থীদের। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিন পানি জমে থাকার প্রতিবাদে ডাকসুর উদ্যোগে জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির কৈ ও মাগুর মাছ অবমুক্ত করার ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এবার সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে স্বাভাবিকভাবেই মাগুর মাছ পাওয়া যাওয়ার দাবি নতুন করে কৌতূহল তৈরি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow