ঢামেকে চোর সন্দেহে আটক যুবকের ব্যাগে ছুরি ও ড্রাগ সিরিজ

ঢাকা মেডিকেলের (ঢামেক) প্রশাসনিক ভবন এলাকা থেকে চোর সন্দেহে মো. হৃদয় (৩০) নামের একজনকে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেকের পুরোনো প্রশাসনিক ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, হৃদয়কে সন্দেহ হলে ঢামেকের পুরোনো ভবনের প্রশাসনিক ব্লকের দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে ব্যাগ তল্লাশি করে। পরে তার ব্যাগ থেকে একটি ধারালো ছুরি ও ৩টি ড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়। পরে হাসপাতাল প্রশাসনের কাছে তাকে নেওয়া হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরও পড়ুন দুর্গম চরে রাত নামলেই গরু-মহিষ চুরির হিড়িক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ঢামেকের পুরোনো ভবনের প্রশাসনিক ব্লকে চোর সন্দেহে হৃদয় নামের এক যুবককে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে। পরে ঢামেকের পুলিশ ক্যাম্পে পাঠানো হয়। তার কাছে থেকে একটি ধারালো ছুরি ও ৩টি ড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়। তাকে আইনি প্রক্রিয়া

ঢামেকে চোর সন্দেহে আটক যুবকের ব্যাগে ছুরি ও ড্রাগ সিরিজ

ঢাকা মেডিকেলের (ঢামেক) প্রশাসনিক ভবন এলাকা থেকে চোর সন্দেহে মো. হৃদয় (৩০) নামের একজনকে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেকের পুরোনো প্রশাসনিক ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, হৃদয়কে সন্দেহ হলে ঢামেকের পুরোনো ভবনের প্রশাসনিক ব্লকের দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে ব্যাগ তল্লাশি করে। পরে তার ব্যাগ থেকে একটি ধারালো ছুরি ও ৩টি ড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়। পরে হাসপাতাল প্রশাসনের কাছে তাকে নেওয়া হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ঢামেকের পুরোনো ভবনের প্রশাসনিক ব্লকে চোর সন্দেহে হৃদয় নামের এক যুবককে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে। পরে ঢামেকের পুলিশ ক্যাম্পে পাঠানো হয়। তার কাছে থেকে একটি ধারালো ছুরি ও ৩টি ড্রাগ ভর্তি সিরিজ পাওয়া যায়।

তাকে আইনি প্রক্রিয়া শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

কেএজেডআইএ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow