তন্ত্র-মন্ত্রে হওয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি : সংসদে মন্ত্রী
আওয়ামী লীগের সময় ‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা; যারা নানাভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন, যেটা সংসদ সদস্য আজ এখানে বলেছেন; আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, এ ধরনের অমুক্তিযোদ্ধা; যারা তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় যুক্ত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারা নিজেরাও বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, তাদের শনাক্ত করার জন্য আমরা কাজ করছি।
আহমেদ আযম খান আরও বলেন, আশা করি অল্পদিনের মধ্যে আমরা এ ধরনের অমুক্তিযোদ্ধার সংখ্যা সুনির্দিষ্টভাবে জানতে পারবো এবং জাতিকেও জানাতে পারবো।