তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে শতাব্দীপ্রাচীন শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী পূজা-অর্চনা, আরতি ও মেলার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। সকালে আরতির মাধ্যমে পূজা-পর্বের সূচনা হয়। ভোগ-আরতির পর শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মাসির বাড়ি থেকে এনে তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণে স্থাপিত রথে অধিষ্ঠিত করা হয়। বিকেল ৪টায় শুরু হয় উল্টো রথ টানার আনুষ্ঠানিকতা। রথটি তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে যাত্রা করে ইংলিশ রোড, রায় সাহেববাজার মোড়, ডিসি অফিস, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, সদরঘাট মোড়, পাটুয়াটুলী, ইসলামপুর, কোতোয়ালি রোড ও শিবমন্দির এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণে ফিরে আসে। উল্টো রথযাত্রাকে ঘিরে তাঁতীবাজারের সরু গলিতে হাজারো ভক্তের সমাগম ঘটে। ভক্তরা জগন্নাথ, বলদেব ও সুভদ্রার উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন এবং প্রার্থনা ও কীর্তনে অংশ নেন। পাশাপাশি আয়োজিত মেলায় নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।  

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে শতাব্দীপ্রাচীন শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী পূজা-অর্চনা, আরতি ও মেলার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

সকালে আরতির মাধ্যমে পূজা-পর্বের সূচনা হয়। ভোগ-আরতির পর শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মাসির বাড়ি থেকে এনে তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণে স্থাপিত রথে অধিষ্ঠিত করা হয়।

বিকেল ৪টায় শুরু হয় উল্টো রথ টানার আনুষ্ঠানিকতা। রথটি তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে যাত্রা করে ইংলিশ রোড, রায় সাহেববাজার মোড়, ডিসি অফিস, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, সদরঘাট মোড়, পাটুয়াটুলী, ইসলামপুর, কোতোয়ালি রোড ও শিবমন্দির এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণে ফিরে আসে।

উল্টো রথযাত্রাকে ঘিরে তাঁতীবাজারের সরু গলিতে হাজারো ভক্তের সমাগম ঘটে। ভক্তরা জগন্নাথ, বলদেব ও সুভদ্রার উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন এবং প্রার্থনা ও কীর্তনে অংশ নেন। পাশাপাশি আয়োজিত মেলায় নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow