তামিলনাড়ুতে ‘কিং’ নাকি ‘কিংমেকার’ থালাপতি বিজয়?
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের এক্সিট পোল ঘিরে দ্রাবিড়ীয় অর্থাৎ দক্ষিণ ভারতীয় রাজনীতিতে বড় ধরনের মোড় নেওয়ার ইঙ্গিত মিলেছে। বিভিন্ন জরিপকারী সংস্থার পূর্বাভাস অনুযায়ী, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে), যার নেতৃত্বে রয়েছেন জোসেফ সি. বিজয় ওরফে থালাপতি বিজয় আবির্ভূত হতে পারে রাজ্যের নির্বাচনে সবচেয়ে বড় ‘কিংমেকার’ হিসেবে। এমনকি, একটি জরিপে দলটির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে, আর কয়েকটি সংস্থা দলটির ভোট শেয়ার প্রায় ২০ শতাংশ হতে পারে বলে জানিয়েছে। এই পূর্বাভাসগুলো বাস্তবে রূপ নিলে দ্রাবিড়ীয় রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যেতে পারে। তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার জোসেফ বিজয়ের নির্বাচনী রাজনীতিতে প্রবেশ ও তার দল টিভিকের আত্মপ্রকাশ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নির্বাচনের আগে পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে- এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বিজয়ের সম্ভাব্য প্রভাবের পূর্বাভাস এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় শক্তিশালী মাত্রা যোগ করেছে। তামিলনাড়ু এক্সিট পোল ২০২৬ জেভিসির এক্সিট পোল অনুযায়ী, এনড
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের এক্সিট পোল ঘিরে দ্রাবিড়ীয় অর্থাৎ দক্ষিণ ভারতীয় রাজনীতিতে বড় ধরনের মোড় নেওয়ার ইঙ্গিত মিলেছে। বিভিন্ন জরিপকারী সংস্থার পূর্বাভাস অনুযায়ী, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে), যার নেতৃত্বে রয়েছেন জোসেফ সি. বিজয় ওরফে থালাপতি বিজয় আবির্ভূত হতে পারে রাজ্যের নির্বাচনে সবচেয়ে বড় ‘কিংমেকার’ হিসেবে।
এমনকি, একটি জরিপে দলটির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে, আর কয়েকটি সংস্থা দলটির ভোট শেয়ার প্রায় ২০ শতাংশ হতে পারে বলে জানিয়েছে। এই পূর্বাভাসগুলো বাস্তবে রূপ নিলে দ্রাবিড়ীয় রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যেতে পারে।
তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার জোসেফ বিজয়ের নির্বাচনী রাজনীতিতে প্রবেশ ও তার দল টিভিকের আত্মপ্রকাশ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নির্বাচনের আগে পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে- এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বিজয়ের সম্ভাব্য প্রভাবের পূর্বাভাস এই প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় শক্তিশালী মাত্রা যোগ করেছে।
তামিলনাড়ু এক্সিট পোল ২০২৬
জেভিসির এক্সিট পোল অনুযায়ী, এনডিএ ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ১৩১ থেকে ১৫০টি আসন পেতে পারে, যা সংখ্যাগরিষ্ঠতার সীমা ১১৮-এর অনেক উপরে। অন্যদিকে, এসপিএ জোট পেতে পারে ৮০ থেকে ১০১টি আসন ও অন্যান্য দলগুলো পেতে পারে ২ থেকে ৫টি আসন।
তবে এক্সি মাই ইন্ডিয়া সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, বিজয়ের টিভিকে নেতৃত্বাধীন জোট পেতে পারে ৯৮ থেকে ১২০টি আসন। এতে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের জোট একদিকে ‘কিংমেকার’, অন্যদিকে সরকার গঠনকারী শক্তি হিসেবেও আবির্ভূত হতে পারে- বিশেষ করে যখন প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী রূপ নিয়েছে। তরুণ ও প্রথমবার ভোটারদের বড় সমর্থন পাওয়া টিভিকে এমন অনেক আসনেও প্রভাব ফেলতে পারে, যেখানে তারা সরাসরি জয় পাবে না।
কেন ‘এক্স-ফ্যাক্টর’ হতে পারেন বিজয়
‘থালাপতি’ নামে পরিচিত বিজয়ের তামিলনাড়ু জুড়ে বিশাল ভক্তসমর্থন রয়েছে। তার রাজনৈতিক আবেদন প্রচলিত জাতভিত্তিক বিভাজন অতিক্রম করে, যা তাকে বাড়তি সুবিধা দিতে পারে। বিশেষ করে, এমন এক রাজ্যে যেখানে জাতিগত রাজনীতি এখনো গুরুত্বপূর্ণ। তার ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা তাকে বিভিন্ন শ্রেণির ভোটারের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে, বিশেষ করে তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে।
শুধু পরিচিতি নয়, বিজয়ের প্রচারে ‘অ্যান্টি-এস্টাবলিশমেন্ট’ বার্তা ও শাসন ব্যবস্থার সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে, যা টিভিকেকে প্রচলিত দ্রাবিড়ীয় দলগুলোর বিকল্প হিসেবে তুলে ধরছে। তার প্রচারণা মূলত প্রথমবার ভোটার, চাকরিপ্রত্যাশী এবং শহুরে মধ্যবিত্তকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যেখানে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
একা লড়াই: শক্তি নাকি দুর্বলতা?
টিভিকের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তামিলনাড়ুর নির্বাচনী ইতিহাস বলছে, শক্তিশালী জোট ও দীর্ঘদিনের তৃণমূল পর্যায়ের সংগঠনই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। ডিএমকে ও এআইএডিএমকের উভয়েরই দশকের পর দশক ধরে গড়ে ওঠা সংগঠন রয়েছে, যা ভোটকে বুথ পর্যায়ে রূপান্তর করতে সক্ষম।
একা লড়াই করে টিভিকেকে এই সংগঠনগত শক্তি নতুন করে গড়ে তুলতে হচ্ছে। যদিও বিজয়ের সমাবেশে বিপুল জনসমাগম দেখা যাচ্ছে, তবে ভারতের নির্বাচনী বাস্তবতা বলছে, জনসমাগম সবসময় ভোটে রূপ নেয় না। শক্তিশালী তৃণমূল নেটওয়ার্কের অভাব টিভিকের জনপ্রিয়তাকে আসনে রূপান্তরে বাধা হতে পারে।
ভোট বিভাজনের ঝুঁকি ও রাজনৈতিক প্রভাব
টিভিকের মূল ভোটারগোষ্ঠী- তরুণ, শহুরে মধ্যবিত্ত ও রাজনীতিতে অনাগ্রহী নাগরিক, যার সঙ্গে এআইএডিএমকে জোটের ভোটারদের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। ফলে ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ঘনিষ্ঠ লড়াইয়ের আসনে ক্ষমতাসীন ডিএমকের পক্ষে যেতে পারে।
এআইএডিএমকের জন্য বিজয়ের উত্থান সরাসরি হুমকি, বিশেষ করে শহর ও শহরতলিতে। অন্যদিকে, ডিএমকের জন্য টিভিকে বিরোধী ভোট ভাগ করে দেওয়ার ভূমিকা রাখতে পারে। আর বিজয়ের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝারি ভোট শেয়ার পেলেও টিভিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, আর খারাপ ফল করলে দলটি প্রান্তিক হয়ে পড়তে পারে।
তারকাখ্যাতি বনাম বাস্তবতা
টিভিকের প্রচারণার মূল বার্তা দুর্নীতিবিরোধিতা, শাসন সংস্কার ও কল্যাণনির্ভর রাজনীতি। তবে তামিলনাড়ুর নির্বাচনে ঐতিহাসিকভাবে বর্ণনা, জোট, জাতিগত সমীকরণ এবং শক্তিশালী বুথ ব্যবস্থাপনা- সবকিছু মিলিয়েই ফল নির্ধারিত হয়।
সমালোচকরা বিজয়ের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, জনপ্রিয়তা দিয়ে শাসন পরিচালনা সম্ভব নয়। তবে বিজয় নিজেকে একটি স্বচ্ছ বিকল্প হিসেবে তুলে ধরছেন এবং সততা ও প্রশাসনিক সহায়তার ওপর জোর দিচ্ছেন।
সব মিলিয়ে, বিজয়ের রাজনৈতিক অভিষেক তামিলনাড়ুর নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। তবে তার চলচ্চিত্রজগতের জনপ্রিয়তা বাস্তবে ভোটে রূপান্তরিত হবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রতিষ্ঠিত দল ও শক্তিশালী সংগঠনের রাজ্যে টিভিকের ফলাফলই নির্ধারণ করবে- বিজয় সত্যিই কি নতুন রাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে পারবেন, নাকি কেবল সাময়িক প্রভাব ফেলেই থেমে যাবেন।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
এসএএইচ
What's Your Reaction?