তারেক রহমানকে ব্রিটিশ হাই কমিশনের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা জানানো হয়। ওই পোস্টে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন এবং নতুন অধ্যায়ে প্রবেশের প্রাক্কালে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। আশা করছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা—এ অভিন্ন অগ্রাধিকারগুলোতে আমরা একসঙ্গে কাজ করব। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 

তারেক রহমানকে ব্রিটিশ হাই কমিশনের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা জানানো হয়।

ওই পোস্টে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন এবং নতুন অধ্যায়ে প্রবেশের প্রাক্কালে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। আশা করছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা—এ অভিন্ন অগ্রাধিকারগুলোতে আমরা একসঙ্গে কাজ করব।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow