তালায় যুবদলের কার্যালয় দখলের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার কলিয়া বাজারে ইউনিয়ন যুবদলের ভাড়া নেওয়া আঞ্চলিক কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন যুবদল নেতারা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়ন যুবদলের সাইনবোর্ড নামিয়ে কার্যালয়ে তালা দেওয়া হয় বলে জানান তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ। দোকানঘরের মালিক ইমরুল কবির বলেন, তিনি তার দোকানঘরটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সবুজের কাছে ভাড়া দেন। সেটি যুবদলের আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তিনি দাবি করেন, রবিবার ভোরে জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিনের ইন্ধনে ৮২১ ও ৮২২ দাগের দোকানঘর দখল করা হয়। ইমরুল কবির আরও জানান, দোকানঘরটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং দলিল, খাজনা ও রেকর্ড তাদের নামে রয়েছে। মামলার বিবাদী হিসেবে ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়লের নাম উল্লেখ করেন তিনি। তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিন, নুরুল ইসলাম (নুরু), ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়লসহ অজ্ঞাত কয়েকজন কার্যালয় দখল করেছেন। সকালে গিয়ে তিনি দেখেন সাইনবো

তালায় যুবদলের কার্যালয় দখলের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার কলিয়া বাজারে ইউনিয়ন যুবদলের ভাড়া নেওয়া আঞ্চলিক কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন যুবদল নেতারা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়ন যুবদলের সাইনবোর্ড নামিয়ে কার্যালয়ে তালা দেওয়া হয় বলে জানান তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ।

দোকানঘরের মালিক ইমরুল কবির বলেন, তিনি তার দোকানঘরটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সবুজের কাছে ভাড়া দেন। সেটি যুবদলের আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তিনি দাবি করেন, রবিবার ভোরে জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিনের ইন্ধনে ৮২১ ও ৮২২ দাগের দোকানঘর দখল করা হয়। ইমরুল কবির আরও জানান, দোকানঘরটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং দলিল, খাজনা ও রেকর্ড তাদের নামে রয়েছে। মামলার বিবাদী হিসেবে ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়লের নাম উল্লেখ করেন তিনি।

তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিন, নুরুল ইসলাম (নুরু), ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়লসহ অজ্ঞাত কয়েকজন কার্যালয় দখল করেছেন। সকালে গিয়ে তিনি দেখেন সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে এবং দোকানে অন্য একটি তালা ঝুলছে। ভেতরে থাকা দলীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার বাইরে ফেলে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে ইয়াছিন মোড়ল বলেন, দোকান ও জমি তার কেনা সম্পত্তি। রবিবার সকালে তিনি দোকানে তালা দেন এবং বিএনপির দলীয় ব্যানার পোস্টার বাইরে রেখে দেন।

জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি ভিত্তিহীন। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow