তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।  স্থানীয়রা জানায়, রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের কিদির বাড়ির লোকজনের সঙ্গে একই গ্রামের আলন্দীর বাড়ির লোকজনের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ২০ জনের বেশি লোক আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়।  ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের কিদির বাড়ির লোকজনের সঙ্গে একই গ্রামের আলন্দীর বাড়ির লোকজনের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ২০ জনের বেশি লোক আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়। 

ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow