তুরস্কে ‘গ্লোবাল ইসলামিক ইকোনমি সামিট’ শুরু, সুদমুক্ত বিনিয়োগে ঘাটতি
তুরস্কের ইস্তানবুল শহরে শুরু হয়েছে তৃতীয় গ্লোবাল ইসলামিক ইকোনমিক সামিট। চার দিনব্যাপী এই সম্মেলন ইস্তানবুল ফিনান্সিয়াল সেন্টার-এ অবস্থিত হাল্কব্যাংক-এর সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আল-বারাকা ইসলামিক ইকোনমিক ফোরাম-এর উদ্যোগে এবং আল-বারাকা সামিটস তুর্কি-এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলন ৬ জুন পর্যন্ত চলবে। বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং শিল্পখাতের নেতারা এ সম্মেলনে অংশ নিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ইসলামি অর্থনীতিতে পুঁজি: টেকসই উন্নয়নের জন্য সম্পদের কাঠামো নির্মাণ।’ এতে নৈতিক অর্থায়ন, টেকসই উন্নয়ন এবং ইসলামি অর্থনীতি ও অর্থায়নের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে চার দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনেই সুদমুক্ত ও নৈতিক বিনিয়োগ সংক্রান্ত অসুবিধার কথা উল্লেখ করা হয়েছে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পুঁজি, আর্থিক উদ্ভাবন, ইসলামিক ফিনটেক, টেকসই তারল্য ব্যবস্থা এবং তরুণ উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে
তুরস্কের ইস্তানবুল শহরে শুরু হয়েছে তৃতীয় গ্লোবাল ইসলামিক ইকোনমিক সামিট। চার দিনব্যাপী এই সম্মেলন ইস্তানবুল ফিনান্সিয়াল সেন্টার-এ অবস্থিত হাল্কব্যাংক-এর সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আল-বারাকা ইসলামিক ইকোনমিক ফোরাম-এর উদ্যোগে এবং আল-বারাকা সামিটস তুর্কি-এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলন ৬ জুন পর্যন্ত চলবে।
বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং শিল্পখাতের নেতারা এ সম্মেলনে অংশ নিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ইসলামি অর্থনীতিতে পুঁজি: টেকসই উন্নয়নের জন্য সম্পদের কাঠামো নির্মাণ।’ এতে নৈতিক অর্থায়ন, টেকসই উন্নয়ন এবং ইসলামি অর্থনীতি ও অর্থায়নের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে চার দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনেই সুদমুক্ত ও নৈতিক বিনিয়োগ সংক্রান্ত অসুবিধার কথা উল্লেখ করা হয়েছে।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পুঁজি, আর্থিক উদ্ভাবন, ইসলামিক ফিনটেক, টেকসই তারল্য ব্যবস্থা এবং তরুণ উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোর সেশনে ইসলামি অর্থায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ঋণ মূল্যায়ন, ঝুঁকি পর্যবেক্ষণ, স্বয়ংক্রিয় কমপ্লায়েন্স এবং শরিয়াহসম্মত সম্পদের টোকেনাইজেশন নিয়ে আলোচনা হবে।
ডিজিটাল হালাল বিনিয়োগ প্ল্যাটফর্ম ওয়াহেদ-এর প্রতিষ্ঠাতা জুনায়েদ ওয়াহেদিনা বলেন, ‘সুদমুক্ত ও নৈতিক বিনিয়োগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিশ্বজুড়ে এখনও একটি বড় ঘাটতি রয়েছে।’
সম্মেলনের উদ্বোধনী প্যানেলে তিনি বলেন, ‘অর্থকে কেবল ঋণ দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করার ধারণা কোনো দৃষ্টিকোণ থেকেই আদর্শ নয়। এ কারণেই তারা প্রথমে একটি সাধারণ প্রোটোটাইপ ওয়েবসাইট হিসেবে ওয়াহেদ চালু করেছিলেন।’
অন্যদিকে মাহমুদ মহিউদ্দিন বলেন, ‘যুদ্ধ, নেতৃত্বের সংকট এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবের কারণে বিশ্ব বর্তমানে বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এ কারণেই জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনগুলো দেখাচ্ছে যে বৈশ্বিক প্রবৃদ্ধি সম্ভাবনার নিচে রয়েছে এবং মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি।’
জলবায়ু ও অর্থনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ঋণ সংকট সৃষ্টি করে জলবায়ু সংকটের সমাধান করতে পারি না। তিনি আরও বলেন, সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি উভয় খাতের অর্থায়নকে আরও সক্রিয় করতে হবে।’
কেএম
What's Your Reaction?