তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ : এরদোয়ান

তুরস্ককে বাদ দিয়ে গড়ে ওঠা ইউরোপীয় কাঠামো অসম্পূর্ণ এবং সংকট মোকাবিলায় দুর্বল থাকবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।  ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান বলেন, ইউরোপীয় সংহতির ভিত্তি স্থাপনকারী শুমান ঘোষণা শুধু ইউরোপীয় ইউনিয়নের প্রতীকই নয়, বরং শান্তি, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে যৌথ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের প্রতিফলন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রকাশিত বার্তায় তিনি উল্লেখ করেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিগুলো বর্তমানে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পরীক্ষার সম্মুখীন হচ্ছে। এরদোয়ান বলেন, বৈশ্বিক প্রভাব ফেলছে এমন যুদ্ধ ও রাজনৈতিক সংকট ইউরোপীয় ইউনিয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যভিত্তিক নীতি গ্রহণে বাধ্য করছে। এ প্রক্রিয়ায় প্রার্থী দেশ হিসেবে তুরস্ক অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রয়েছে। তিনি আরও বলেন, পারস্পরিক দায়িত্ব ও পূর্ণ সদস্যপদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ‘উইন-উইন’ সম্পর্ক এগিয়ে নিতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। একই

তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ : এরদোয়ান

তুরস্ককে বাদ দিয়ে গড়ে ওঠা ইউরোপীয় কাঠামো অসম্পূর্ণ এবং সংকট মোকাবিলায় দুর্বল থাকবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির। 

ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান বলেন, ইউরোপীয় সংহতির ভিত্তি স্থাপনকারী শুমান ঘোষণা শুধু ইউরোপীয় ইউনিয়নের প্রতীকই নয়, বরং শান্তি, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে যৌথ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের প্রতিফলন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রকাশিত বার্তায় তিনি উল্লেখ করেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিগুলো বর্তমানে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পরীক্ষার সম্মুখীন হচ্ছে।

এরদোয়ান বলেন, বৈশ্বিক প্রভাব ফেলছে এমন যুদ্ধ ও রাজনৈতিক সংকট ইউরোপীয় ইউনিয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যভিত্তিক নীতি গ্রহণে বাধ্য করছে। এ প্রক্রিয়ায় প্রার্থী দেশ হিসেবে তুরস্ক অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রয়েছে।

তিনি আরও বলেন, পারস্পরিক দায়িত্ব ও পূর্ণ সদস্যপদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ‘উইন-উইন’ সম্পর্ক এগিয়ে নিতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। একই ধরনের আন্তরিকতা ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকেও প্রত্যাশা করছে আঙ্কারা।

এরদোয়ানের ভাষায়, ইউরোপীয় ইউনিয়নের তুরস্ককে যতটা প্রয়োজন, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নকে তার চেয়ে কম প্রয়োজন। ভবিষ্যতে এই প্রয়োজন আরও বাড়বে।

বার্তার শেষে তিনি ইউরোপ দিবস উপলক্ষে ইউরোপজুড়ে শান্তি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow